ওমরায় অতিরিক্ত ২০০০রিয়ালের নিয়ম বাতিল : মাত্র ৩০০ রিয়ালে হজ ওমরাহ ও ভিজিট ভিসা !

 সৌদি  হজ ও ওমরাহ মন্ত্রনায় হজ ও ওমরাহ একাধিকবার করার ক্ষেত্রে ২০০০ রিয়াল অতিরিক্ত ফি বাতিল করেছে।


সৌদি সরকার  হজ, ওমরাহ ও ভিসিট ভিসার জন্য অভিন্ন ফিস নির্ধাররণ করতে যাচ্ছে। এই  ফিস ৩০০ সৌদি রিয়াল যা বাংলাদেশের টাকায় সাড়ে ৬ হাজার টাকা হতে পারে। এছাড়া একাধিকার ওমরাহ করার জন্য যে অতিরিক্ত ২০০০রিয়াল ধরা হতো তা বাতিল করে ফরমান জারি করা হয়েছে।


সরকারি সূত্রের বরাত দিয়ে সৌদি গেজেট পত্রিকায় এই খবর দেয়া হয়েছে।




খবরে বলা হয়,  সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড.  মোহাম্মদ সালেহ বিনতিন এ জন্য বাদশা সালমান ও প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়েছেন।

সৌদি হজ ও ওমরাজ মন্ত্রী এ ব্যাপারে বলেন, সারা বিশ্বে থেকে মুসলমানদের হজ ও ওমরাহ পালন সহজ করতে এই সিদ্ধান্ত প্রদানের মধ্য দিয়ে  সৌদি নেতৃত্বের তীক্ষনতাই ফুটে উঠে।

 তিনি বরেন,  এই সিদ্ধান্ত সৌদি  ভিশন ২০৩০ এর অন্যতম প্রধান উদ্দেশ্যে  ২০৩০ সালের মধ্যে  ওমরাহ যাত্রী  ৩ কোটিতে পৌছানোর  চেষ্টারই সহায়ক একটি  পদক্ষেপ।




সৌদি সরকার হজ ও ওমরাজ করার ক্ষেত্রে  দুই বছরের মধ্যে একাধিকবার  ওমরাহ এবং ৫ বছরের মধ্যে হজ করলে অতিরিক্ত ২০০০ রিয়াল ভিসা ফি  নিতো। সেটি সৌদি সরকার  এক রাজকীয় আদেশ জারির মাধ্যমে বাতিল করেছে। এর ফলে  হজ ওমরাহ যাত্রী আরো বহুগুনে বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। তবে সৌদি কোম্পানি ফি সাবিক হিসেবে ওমরা ভিসার খরচ বাড়বে।  ## 





Comments

Popular posts from this blog

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ: কী আছে সাংবাদিকদের জন্য

ইগো- আমি, আমিত্ব, অহম, অহংকার, অহংবোধ, স্বাতন্ত্র্যবোধ, ঈর্ষা,আত্মমর্যাদা, আত্মতৃপ্তি

বিয়ে হয় না ২২ লাখ সৌদি নারীর !