বিয়ে হয় না ২২ লাখ সৌদি নারীর !
সৌদি আরবে বতমানে ৫০ লাখেরও বেশি নারী-পুরুষ অবিবাহিত যাদের বয়স ১৫ থেকে ৬৫ বছরের মধ্যে।এর মধ্যে প্রায় সাড়ে ২২ লাখ নারী অবিবাহিত। সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ (জিএস্ট্যাট) এর বরাত দিয়ে গত শনিবার মক্কা ভিত্তিক একটি পত্রিকায় এই তথ্য প্রকাশ করে।সৌদি গেজেট খবর দেয় ৩১আগষ্ট।
প্রতিবেদনে বলা হয় সৌদি আরবে অবিবাহিত পুরুষের সংখ্যা ৩০ লাখ ৬৪ হাজার ৮০ জন। যা মোট অবিবাহিতের ৭৩.৮শতাংশ। অন্যদিকে অবিবাহিত নারীর সংখ্যা ২২ লাখ ৩৭হাজার ৯৮৩জন। যা মোট সংখ্যার প্রায় ৫৬ শতাংশ।
সৌদি জেনারেল পরিসংখ্যান দপ্তরের প্রদর্শিত পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবের মোট জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ ১৩ হাজার ৬৬০জন। এর মধ্যে পুরুষ ১ কোটি ৯২ লাখ ৪০ হাজার ৯৫৬ জন এবং নারী ১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ৭০৪ জন।
- আরও পড়ুন: চার মাসে সৌদি কর্মজীবী নারী বেড়েছে ৪ লাখ ৪০ হাজার !
প্রতিবেদনে বলা হয়, অবিবাহিত নারীদের মধ্যে ৫১ শতাংশ ৩৫-৩৯ বয়সের, ৫২ শথাংশ ৪০-৪৪ বয়সের এবং ৫০-৫৪ বয়সের ৫৬ শতাংশ।
পরিসংখ্যান অনুযায়ী ১৫-১৯ বয়সী অবিবাহিত নারী পুরুষের সংখ্যা ৯ লাখ ৯০ হাজার ৫৪জন পুরুষ এবং ৮ লাখ ৫১ হাজার ৩৯৬জন তরুনী। অন্যদিকে ৫৫-৫৯ বছর বয়সী ৬ হাজার ৫০ জন পুরুষ এবং ৫ হাজার ৩৪৮জন নারী অবিবাহিত রয়েছেন। ২০-২৪ বছর বয়সী অবিবাহিত পুরুষ রয়েছেন ১০ লাখ ১৫ হাজার৭৮০ জন এবং তরুনী ৭ লাখ ৩হাজার ৫৭৮জন।
প্রতিবেদেনে আরো বলা হয়, ২৫-২৯ বয়সের ৬ লাখ ৫২ হাজার ৮২৪ জন পুরুষ এবং ৩ লাখ ৩৫ হাজার ৬২৩জন নারী এখনো অবিবাহিত। ৩০-৩৪ বছর বয়সী অবিবাহিতদের মধ্যে ২ লাখ ৪৫ হাজার৮৫৫ জন পুরুষ এবং এক লাখ ৬২ হাজার৮২৫জন নারী। প্রতিবেদন অনুযায়ী ৩৫-৩৯ বছর বয়সী ৯৮হাজার ১৩২ জন নারী এবং ৪০ হাজার৯৬হাজার ২১জন পুরুষ অবিবাহিত। অবিবাহিত পুরুষের চেয়ে তুলনামূলক অবিবাহিত মহিলা সবচেয়ে বেশি ৪০-৪৪ বছর বয়সীদের মধ্যে। যার মধ্যে মহিলার সংখ্যা ৪৩ হাজার ২৪৯ এবং পুরুষের সংখ্যা ৩৯ হাজার ৩৯৮ জন।
প্রতিবেদনে আরো বলা হয় ৬৫ থেকে তদোধ বয়সীদের মধ্যে ৫ হাজার ১৫২জন মহিলা এবং ৩ হাজার ৯০১জন পুরুষ।
গত বছর সৌদি আরবে পরিচালিত এক সমীক্ষার রিপোর্টের বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছিল সৌদি আরবে পুরুষদের ক্ষেত্রে গড়ে ৩৯.৯ বছর এবং নারীদের ক্ষেত্রে ৩৬.৪ বছর পার হলে আর বিয়ে হয়না।
.
সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিকস এর পরিসংখ্যান অনুযায়ী ২০১৭ সালে দেশটিতে অবিবাহিত নারীর সংখ্যা ছিল ২২ লাখ। এসময় অবিবাহিত পুরুষের সংখ্যা ছিল ৩০ লাখ। সৌদি আরবের বেশির ভাগ পরিবার মাধ্যমিক শিক্ষার পরপরই মেয়েদের বিয়ে দিয়ে দেয়। বয়সের পার্থক্যের কারণেও বিয়ের প্রস্তাব দিয়ে অনেক পুরুষ প্রত্যাখ্যান হন।বিয়ের স্বাভাবিক বয়স পেরিয়ে গেছে এমন নারীর সংখ্যা ২০০৫ সালে ১৫ লাখ ছিল। ২০১৫ সালে এই সংখ্যা ৪০ লাখে পৌঁছেছিল।

Comments
Post a Comment