ওমরাহ ভিসা ঘরে বসে ২৪ ঘন্টার মধ্যে পাওয়া যাবে


ইতোমধ্যেই সৌদি আরবে ওমরাহ যাত্রী যেতে শুরু করেছেন। গত রোববার হজ পরবর্তী শুরু হওয়া ওমরাহ মৌসুমের প্রথম ওমরাহযাত্রীরা সৌদি আরব পৌঁছান। ওই ওমরাহযাত্রীরা মালয়েশিয়ান। সৌদি সরকার এ বছর থেকে ওমরাহর জন্য আবেদনের ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে ভিসা ইস্যুর কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে। এজন্য এজন্য বিশেষ অনলাইন সাইট স্থাপন করা হয়েছে। ওমরাহ ভিসার জন্য দূতাবাস বা কনুস্যুলেটে যাওয়া এবং ভিসা স্ট্যাম্পলিংয়েও কোন প্রয়োজন হবেনা।

এবছর সারাদেশের ১ কোটি লোক ওমরাহ পালন করবেন এমন টার্গেট নিয়ে সৌদি সরকার গত ১৬ আগষ্ট থেকে  ওমরাহ কার্যক্রম শুরু করেছে। ২০৩০ সালেরর মধ্যে এই সংখ্যা ৩ কোটিতে পরিণত করার টার্গেটও রয়েছে দেশটির।  এর আগে হজ মৌসুম শুরু হওয়ায় গত ১৭ জুন থেকে সৌদি সরকার দুই মাসের জন্য ওমরাহ ভিসা প্রদান বন্ধ রেখেছিল। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ওমরাহ মৌসুমে সর্বমোট  সৌদি সরকার ৭৬ লাখ ৫০ হাজার৭৩৪টি ওমরাহ ভিসা ইস্যু করেছিল। তার মধ্যে সেওদিআরবে গিয়েছিলেন ৭৩ লাখ ৯৩ হাজার ৬৫৭জন।  এর মধ্যে সংখ্যার দিক থেকে শীর্ষ ১০টি দেশের তালিকায় বাংলাদেশের নাম ছিল  না।

আরও পড়ুন:  বিয়ে হয় না ২২ লাখ সৌদি  নারীর 

সংশ্লিষ্টরা জানিয়েছেন বাংলাদেশী ওমরাহ যাত্রীদের জন্য সর্বমোট ইস্যুকৃত ভিসা  এক লাখ ১৫ হাজারের মতো হবে। অন্যদিকে  গত বছর ওমরাহ পালনে শীর্ষে ছিল পাকিস্তান। দেশটির ১৬ লাখ৫৭ হাজার ৭৭৭ জন ওমরাহ পালন করেন। এরপরে ইন্দোনেশিয়ার ৯ লাখ ৫৭ হাজার১২৫ জন,  ভারতের ৬ লাখ ৫০ হাজার৪৮০জন, মিশরের ৫ লাখ ৩৯ হাজার ৪৫জন,  আলজেরিয়ার ৩ লাখ ৬৫ হাজার ৬২৮জন,  ইয়ামেনের ৩ লাখ ৩৮ হাজার৬১৮জন, তুরস্কের  ৩ লাখ ২১ হাজার ৪৯৪জন, মালয়েশিয়ার ২ লাখ ৭৮ হাজার ৬৭৪জন,  ইরাকের ২ লাখ ৭৭ হাজার৫৭১ জন ও জর্ডানের ২ লাখ ১৬ হাজার ১৬৫জন।

এদিবে চলতি বছর পবিত্র হজ পালন করেছেন মোট ২৪ লাখ ৮৯ হাজার ৪০৬জন। এর মধ্যে  বিশ্বের বিভিন্ন দেশের হাজীর সংখ্যা ১৮ লাখ ৫৫ হাজার২৭ জন বাকী ৬ লাখ ৩৪ হাজার ৩৭৯জন সৌদি আরবের।

এ বছর হজের কার্যক্রম শেষ হবার পরই সৌদি আরব ওমরাহর কাজ শুরু করে গত ১৬ আগষ্ট থেকে।  পরদিন হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উর্ধবতন কর্মকর্তা আব্দুল আজিজ ওয়াজ্জান সৌদি দৈনিক ওকাজকে বলেন, ‘ওমরাহ পালনে ইচ্ছা পোষণকারী ব্যক্তিকে ভিসার জন্য দূতাবাসে  যেতে হবে না। নতুন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ২৪ ঘণ্টা ই-ভিসা সুবিধা  দেবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।’ তিনি আরও বলেন, ‘আগামী  মৌসুমে ওমরাহ পালন করতে ইচ্ছুক ১ কোটি ব্যক্তিকে ২৪ ঘণ্টা অনলাইনে ই-ভিসা সুবিধা  দেবে সৌদি।’

ওমরা ভিসা প্রদানের এ নতুন ওয়েবসাইটের নাম দেয়া হয়েছে- ‘ দ্য  সেন্ট্রাল প্লাটফর্ম ফর দ্য ইলেক্ট্রনিক ইস্যুয়েন্স অফ ওমরা ভিসাস’।

এদিকে গত রোববার মৌসুমের প্রথম ওমরাহ যাত্রীরা সৌদি আরব পৌছান। মালয়েশিান এই ওমরাহযাত্রীদের   জেদ্দা কিং আব্দুল আজিজ বিমান বন্দরে  পেীছালে তাদেরকে ঐতিহ্য অনুযায়ী  গোলাপ ফুল এবং জমজমের পানি দিয়ে স্বাগত জানানো হয়।





Comments

Popular posts from this blog

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ: কী আছে সাংবাদিকদের জন্য

ইগো- আমি, আমিত্ব, অহম, অহংকার, অহংবোধ, স্বাতন্ত্র্যবোধ, ঈর্ষা,আত্মমর্যাদা, আত্মতৃপ্তি

বিয়ে হয় না ২২ লাখ সৌদি নারীর !