চার মাসে সৌদি কর্মজীবী নারী বেড়েছে ৪ লাখ ৪০ হাজার !





সৌদি আরবে  সরকারি ও বেসরকারি খাতে কর্মজীবী নারীর সংখ্যা  গত বছরের তুলনায় ২৪২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দেশটিতে চলতি বছরের প্রথম চারমাসে কর্মজীবী নারীর সংখ্যা দাঢ়িয়ে ৫লাখ ৯৬ হাজর ৭০০ জনে। যা ২০১৮ সালে ছিল মাত্র ১ লাখ ৫৬ হাজার।বছরের প্রথম চার মাসেই এই সংখ্যা ৪ লাখ ৪০ হাজার ৭০০জন বৃদ্ধি পেয়েছে।

সৌদি বিজনেস দৈনিক ইকতিসাদিয়ার খবর উদ্ধৃত করে সৌদি গেজেট এই  খবর দিয়েছে। দৈনিকটি বুধবার সরকারি পরিসংখ্যান তুলে ধরে এই খবর প্রকাশ করে।

 মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি নারী রাষ্ট্রদূত রিমা 
রাজকুমারি রিমা বিনতে বান্দার বিন সুলতান  ইতিহাস তৈরি করেছিলেন, যিনি প্রথম সৌদি নারী রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রে।


সৌদি আরবে সব মিলিয়ে সরকারি বেসরকারি খাতে কর্মজীবী মানুষ ছিল ৮৬লাখ ৭০হাজার। তার মধ্যে  ৬৭ লাখ ৪০ হাজার  বিদেশী  যা মোট কমজীজীর ৭৭.৭ শতাংশ। এই হিসেবে সৌদি কমজীবী মানুষের সংখ্যা মাত্র ১৯ লাখ ৩০ হাজার। যা মোটের উপর  ২২.৩ শতাংশ।

ক্রাউন প্রিন্স  মোহাম্মদ বিন সালমান  সৌদি ভিশন ২০৩০ এর আলোকে নারীরে ক্ষমতায়নের জন্য নানা পদক্ষেপ গ্রহন করেন। নারীদের সেনাবাহিনী থেকে শুরু করে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানে কাজের অনুমতি প্রদান করা হয়। গাড়ী চালনায়ও নারীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে  নেয়া হয়। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান সৌদি নারী। নারীদের চলাফেরার ক্ষেত্রে কড়া পর্দা করে পোশাক পরার ওপরও শিথিলতা আরোপ করা হয়। ## 




Comments

Post a Comment

Popular posts from this blog

৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ: কী আছে সাংবাদিকদের জন্য

ইগো- আমি, আমিত্ব, অহম, অহংকার, অহংবোধ, স্বাতন্ত্র্যবোধ, ঈর্ষা,আত্মমর্যাদা, আত্মতৃপ্তি

বিয়ে হয় না ২২ লাখ সৌদি নারীর !